রাজশাহীর কামারগাঁতে বিএনপির কর্মী আ’লীগে যোগদান

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ৮:২৪ অপরাহ্ন

একেএমবাবু, রাজশাহী।।

রাজশাহীর তানোরে কামারগাঁ ইউপির ৪নম্বর ওয়ার্ডের বিএনপির কয়েক জন নেতা কর্মী অাওয়ামী লীগে যোগদানের  খবর পাওয়া গেছে।

২৬শে ডিসেম্বর বুধবার সকালে শ্রীখন্ডা মোড়ে নৌকার নির্বাচনী পাটি অফিসে স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীদের উপস্থিতিতে যোগদান অনুষ্ঠিত হয়েছে। এদিকে যোগদান অনুষ্ঠানে কামারগাঁ ইউনিয়ন অা,লীগের সাধারন সম্পাদক সুফিকামাল মিন্টু, যুবলীগ সভাপতি তোফায়েল হোসেন, ওয়ার্ড সভাপতি, অহিদুর রহমান শিমুল, সাধারন সম্পাদক, দুলাল প্রামানিক, রফিকুল ইসলাম, প্রদীপ মজুমদার, রবিউল, অাপেল, মিলন, অাফজাল, অালমঙ্গীর হোসেন সহ আরো অনেকে ঐ সময়ে উপস্থিত ছিলেন।

অপরদিকে যারা অাওয়ামী লীগে যোগদান করেছে তারা হলেন, দমদমা গ্রামের অাব্দুস সামাদ মুন্না, অাজিম মন্ডল, শফিকুল মন্ডল (সুকটু)অমল চন্দ্র প্রামানিক, গোপাল দেব সরমা, মজিন্দার পাড়া গ্রামের বারিক সহ এরা সবাই অাওয়ামী লীগের সংগ্রামী সংগঠক জেলা সভাপতি অালহাজ ওমর ফারুক চৌধুরীর পক্ষে বর্তমানে নৌকার গনজোয়ার তৈরী হয়েছে দেখে যোগদান করেছে বলে স্থানীয় নেতা কর্মীদের কাছে খোজ নিয়ে জানা গেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ