একেএম বাবু, রাজশাহী প্রতিনিধি ।।
রাজশাহী-১ আসনের গুরুত্বপূর্ণ উপজেলা তানোর ১১তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১ ডিসেম্বর শনিবার বিভিন্ন শ্রেণীর মানুষদের সাথে পথ সভার মাধ্যমে মতবিনিময় সভা করেন তানোর-গোদাগাড়ীর একমাত্র শেখ হাসিনার মনোনীত এমপি পদপ্রার্থী জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ওমর ফারুক চৌধুরী।
তিনি কামারগাঁ ইউপির একই দিনে দুটি স্থানে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পথ সভা ও মতবিনিময় করেন ওমর ফারুক চৌধুরী।
প্রাপ্ত খবরে দেখা গেছে, নৌকার প্রার্থী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা গুলি তুলে ধরে বিস্তারিতভাবে কথা বলেন। তিনি নৌকার পক্ষে থাকলে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে সে সমস্ত বিষয় তুলে ধরে বক্তব্য দেন।
এদিকে নির্বাচনী পথ সভা কামারগাঁ ইউপির, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রীখন্ডা হাজির মোড়ে রাত ৯টা অনুষ্ঠিত হয়। ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ ওমর ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন।
আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবলীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এছাড়া কামারগাঁ ইউনিয়ন সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, সাধারণ সম্পাদক সুফিকামাল মিন্টু, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসলেম উদ্দিন, ইউপি যুবলীগ সভাপতি (মেম্বার) তোফায়েল হোসেন, শিক্ষকদের মধ্যে যারা ছিলেন জিল্লুর রহমান, থান্ সদস্য রাম কমল মাষ্টার, কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার পাল, শ্রীখন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ওমর ফারুক চৌধুরীর সাথে নিয়ে পথ সভাতে উপস্থিত ছিলেন।
অপরদিকে দেখা গেছে কামারগাঁ ইউপি বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তিনি আলহাজ ওমর ফারুক চৌধুরীর পক্ষে নৌকার জন্য ভোট চেয়েছেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.