একেএম বাবু, রাজশাহী।।
রাজশাহী গোদাগাড়ীর কাকন পৌরসভাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের অায়োজনে কাকন পৌর সভার অডিটোরিয়াম হল রুমে (১৭ই জানুয়ারী) বৃহস্পতিবার সফল ভাবে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভাতে রাজশাহী ১ তানোর গোদাগাড়ী অাসনের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য, জেলা অাওয়ামী লীগের সভাপতি, অালহাজ ওমর ফারুক চৌধুরী এমপিকে সংবর্ধনা দিয়েছেন কাকন পৌরসভা। এতে মেয়র মজিদ মাষ্টারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে তানোর গোদাগাড়ীর তিন বারের এমপি ওমর ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন।এদিকে জেলা অা,লীগের সাংগঠনিক সম্পাদক, অাসাদুজামান, তানোর উপজেলা পরিষদের মনোনয়ন প্রত্যাশী যুবলীগের সফল সভাপতি, লুৎফর হায়দার রশিদ ময়না, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সফিকুল সরকার, রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে তানোর পাঁচন্দর ইউপি চেয়ারম্যান অাব্দুল মতিন, বাধাইড় ইউনিয়ন চেয়ারম্যান অাতাউর রহমান, তাছাড়া গোদাগাড়ী উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানকে উৎসবে রুপ দিয়েছেন। অপরদিকে অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুন্যের প্রতীক, নির্যাতিত, নিপিড়িত, সাধারন মানুষদের অধিকার অাদায়ের একমাত্র অাস্থা-ভাজন, সৎ যোগ্য জনপ্রিয় নেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে জীবন বাজি রেখে বড় ধরনের অবদান অাছে। তাকেই পঞ্চম উপজেলা নির্বাচনে নৌকা প্রার্থী তাদেরকে দেয়া হোক এ ধরনের দাবীর কথা সব খানে উঠেছে। তাহলে রাজশাহীর দু উপজেলাতে সহজে অা,লীগের দখলে অাসবে। দুই উপজেলাতে সদরকে টার্গেট নিলে অা,লীগের অাগামী নির্বাচনে অারো অবস্থান শক্ত হবে। এ ধরনের দাবী গুলি গোদাগাড়ী তানোর তৃনমুল নবীন প্রবীন অা,লীগের নেতা কর্মীরা দাবী তুলে ধরেছেন। এদিকে জেলা অাওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন জাতীয় নির্বাচনে নৌকাকে একলক্ষ ভোটের ব্যবধানে বিজয় করিয়েছে তাদের অবদান সব থেকে বেশি। এ কারনে নেতা কর্মী ও ভোটারদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল গঠন, ২১ ভিশন বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার এবং উন্নয়নের ধারা ধরে রাখার জন্য জনগনের কল্যানে সব কিছু করবেন এমপি ওমর ফারুক চৌধুরী এমপি। তিনি বলেন অামার প্রিয় অা,লীগের সভানেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর সোনার বাংলা, এবং জাতীয় চার নেতা কামারুজ্জামান হেনার অাদর্শে তানোর ও গোদাগাড়ী উপজেলাকে ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলবেন বলে মন্তব্য করেছেন এমপি। পরিশেষে তিনি তানোর গোদাগাড়ীর সকল জনগনদের কাছে অান্তরিকতার সহিত দোয়া ও অার্শিবাদ চেয়েছেন জনপ্রিয় এমপি অালহাজ ওমর ফারুক চৌধুরী।
You must be logged in to post a comment.