রাজশাহীর কলমা ইউপির পরিক্ষার্থীদের বিদায় বরন সমাবেশে মেধাবীদের মাঝে সাইকেল প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯, ৭:১৭ পূর্বাহ্ন

একেএম বাবু, রাজশাহী।।

রাজশাহীর তানোরের গুরুত্বপূর্ণ এলাকা কলমা ইউপির চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি ২০১৯ পরিক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেনীর নবীনদের বরন সমাবেশ ২৬শে জানুয়ারী শনিবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

স্কুল সভাপতি কুদরত মন্ডলের সভাপতিত্বে, প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শিক্ষক তানভীর রেজার পরিচালনায় অনুষ্ঠান অারম্ভ হয়েছে। প্রাপ্ত খবরে জানা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলমা ইউনিয়নের দুবারের চেয়ারম্যান, পঞ্চম উপজেলা নির্বাচনে তারুনদের একমাত্র অাস্থা ভাজন ব্যক্তি লুৎফর হায়দার রশিদ ময়না। তিনি উপস্থিত থেকে দশ জন মেধাবী ছাত্র ছাত্রী ক্লাসে দু জন তালিকা করে প্রথম এবং ২য় মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বাই সাইকেল কলমা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিতরন করেন ময়না। তিনি উপজেলা নির্বাচন উপলক্ষে উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকার জন্য ভোট চাইলেন। অার সকলের  জন্য সৃষ্টি কর্তার কাছে মঙ্গল কামনা করেছেন। এছাড়া তিনি উপস্থিত সকলের কাছে দোয়া, ভালো বাসা ও তানোরকে ডিজিটাল গঠনে সার্বিক সহযোগিতা চেয়েছেন  উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী লুৎফর হায়দার রশিদ ময়না।

এদিকে উক্ত বিদায় নবীন বরন সমাবেশে উপস্থিত ছিলেন কলমা ইউপি অা,লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, গোদাগাড়ীতে অাওয়ামীলীগের ভাইসচেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী (সাবেক) যুবলীগের উপজেলা সভাপতি শফিকুল সরকার, অাওয়ামীলীগের সহ সভাপতি অাতাউর রহমান, কলমা ইউপি যুবলীগ সাধারন সম্পাদক সহ অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, সকল ছাত্র ছাত্রী এবং তাদের অবিভাবক এবং সমাবেশে স্বর্ন কিশোরীদেরকে অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখা গেছে।

বিদায়ী ছাত্র ছাত্রীরা তাদের বক্তব্যে বলেন সদ্য নির্বাচিত (এমপি) ওমর ফারুক চৌধুরী এবং বঙ্গবন্ধুর কন্যা মমতাময়ী মা শেখ হাসিনাকে চন্দন কোঠা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন সংবাদ কর্মীদের মাধ্যমে জানিয়েছেন। অপরদিকে উপজেলা নির্বাচন নিয়ে এক পর্যবেক্ষনে উঠে এসেছে, নির্বাচনের দিন যত ঘনিয়ে অাসছে তানোর উপজেলাতে যুবরাজ ময়নার পক্ষে তত জনমত বাড়ছে ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ