একেএমবাবু, রাজশাহী প্রতিনিধি ।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪ ডিসেম্বর’১৮ শুক্রবার বিকেলে কলমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে পাড়া মহল্লাগুলোর অলিগলিতে পোস্টার পোস্টারে ভরে গেছে। এ যেন এখন সাধারণ মানুষদের মনে উৎসব মুখর পরিবেশের আমেজ দেখা গেছে।
প্রাপ্ত সংবাদে জানা গেছে, কলমা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার ও আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি আবু সাঈদ, ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক, নাইমুর রহমান সজিবসহ এক ঝাঁক স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত হয়ে নিয়মিত ভোট চাইতে দেখা গেছে।
এছাড়া তারা এমপি ফারুক এবং নৌকার বিজয়ের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ উৎসব মুখর পরিবেশে করছে। এদিকে উপস্থিত আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতামতে জানা গেছে, এমপি ওমর ফারুক চৌধুরী এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথাগুলো তুলে ধরে নৌকার পক্ষে ভোট প্রার্থণা করছেন বলে জানিয়েছেন আবু সাঈদ মেম্বার।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.