রাজশাহীর করোনা ইউনিটে প্রাণ গেল আরও ৪ জনের

রাজশাহী প্রতিনিধি
শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ৩:২৬ অপরাহ্ন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন করোনায় এবং ২ জন মারা যান উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া চারজনের মধ্যে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন ও কুষ্টিয়ার ১ জন। নতুন মারা যাওয়াদের সবাই পুরুষ; যাদের মধ্যে দুইজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ৩০ জন। এছাড়াও একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৯২ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ৮৪ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৫ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ২৩ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ২ দশমিক ২২ শতাংশ বেড়ে সংক্রমণের হার ১৯ দশমিক ০৩ শতাংশ। যা আগের দিন বুধবার ছিল ১৬ দশমিক ৮১ শতাংশ।

এর আগে গত মঙ্গলবার ছিল ১৭ দশকি ৭৪ শাতংশ, গত সোমবার ১৫ দশমিক ১৩ শতাংশ, গত রোববার ১৮ দশমিক ১৬ শতাংশ, গত শনিবার ১৯ দশমিক ১৯ শতাংশ, গত শুক্রবার ২৯ দশমিক শূন্য ২ শাতংশ এবং গত বৃহস্পতিবার ২৫ দশমিক ৩৬ শতাংশ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ