একেএমবাবু, রাজশাহী প্রতিনিধি ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর আর মাত্রা কয়েকদিন বাকি। এ উপলক্ষে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের হাট বাজার, গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লার অলিগলিতে নৌকা প্রতীকের পক্ষে জনসংযোগ জমে উঠেছে।
বিভিন্ন এলাকা ঘুরতে গিয়ে দেখা গেছে, সোমবার ২৪ ডিসেম্বর’১৮ সকাল থেকে বিকেল পর্যন্ত তানোর-গোদাগাড়ীর সাংসদ আলহাজ ওমর ফারক চৌধুরীর সহধর্মিনী নিগার সুলতানা পারুল চৌধুরী দরগাডাঙ্গা বাজার পার্টি অফিস এবং ইউনিয়ন পরিষদ চত্বরের পথসভায় উপস্থিত হয়ে স্বামীর জন্য নারী ভোটারদের কাছে নৌকা মার্কাতে ভোট চেয়েছেন।
এক নজর তাকে দেখার জন্য নারী ভোটারদের মাঝে উৎসবের ঢল পড়েছে। এদিকে কলমা পরিষদ চত্বরে চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওমর ফারুক চৌধুরীর সহধর্মীনী উপস্থিত ছিলেন। তিনি অসহায় নির্যাতিত, নিপীড়িত, সাধারণ নারী ভোটারদের কথা মনোযোগ দিয়ে শোনেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বামীর পক্ষে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন। তাছাড়া পথসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রী এ্যাডভোকেট মর্জিনা পারভীন, তানোর উপজেলা মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদার, কলমা ইউনিয়ন মহিলালীগের সভানেত্রী পলি আক্তারসহ স্থানীয় একঝাঁক নারী ভোটারেরা উপস্থিত হয়ে বর্তমান সাংসদ ওমর ফারুক চৌধুরীর সহধর্মিনীকে কাছে পেয়ে খুশি, তার মুখের কথা শুনে হাত উপরে উঠিয়ে শপথ করেন এবং নৌকা প্রতীকে ভোট দেয়ার আগ্রহ প্রকাশ করতে দেখা গেছে।
প্রাপ্ত সংবাদে জানা গেছে, দরগাডাংঙ্গা আওয়ামীলীগের পার্টি অফিসে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে দেখা গেছে, যুবলীগের সভাপতি কলমা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না তিনি একইদিন বিকেলে গভীর রাত পর্যন্ত কয়েকটি পথসভার মাধ্যমে গণসংযোগ করেন। সে এলাকাগুলো হলো আজিজপুর মোড়, রামনাতপুর গ্রাম, কলমা বাজার, বিল্লী বাজারসহ বিভিন্ন এলাকায় মোটর সাইকেলের বহর নিয়ে গণসংযোগ এবং পথসভায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকেরা উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.