রাজশাহীতে অাজ ১৬ই সেপ্টেম্বর রবিবার সকালে শহরের কমিউনিটি সেন্টারে জাতীয় সামাজিক সংগঠন, বন্ধু নাগরিক ফোরামের পূর্ন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে খাইরুল ইসলামকে সভাপতি ও অাবুল কাশেম বাবুকে সাধারন সম্পাদক, করে নারী পুরুষ মিলে রাজশাহী ডিভিশনে পুর্নাঙ্গ অাহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।প্রাপ্ত খবর সূত্রে জানা গেছে,অত্র ডিভিশনের কমিটিতে যারা থাকছে তারা হলেন, সাংগঠনিক সম্পাদক খলিলুর, জেলা নারীবিষয়ক সম্পাদিকা রিপা অাক্তার, জেলা সহসভাপতি সোনিয়া সরদার, সংগঠনের নেত্রী মুর্সিদা অাক্তার, প্রচার সম্পাদক ওলিউল্লাহ জিয়া, জেলা কমিটির সদস্য নজর অালী, জোবাইদা অাক্তার সহ ২১ সদস্যের নাম তালিকা করা প্রকাশ করেছে বন্ধু নাগরিক।অপরদিকে বন্ধু নাগরিকের নেতারা অঙ্গিকার করেছে, তারা বলেন সমাজের ছোট বড় সকলের মাঝে বন্ধুত্ব গড়ে তুলতে হবে বলে সকলে এক হয়ে এ মতামত দিয়েছেন। রাজশাহীর সভাপতি খাইরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,সংবাদ কর্মীদের বলেন, বন্ধু নাগরিক ফোরামের মাধ্যমে সমাজের অনেক অবহেলিত, অসহায়, নির্যাতিত, নিপিড়িত, সাধারন মানুষেরা অাইনি সহায়তা সার্বিক ভাবে পাবে। তাছাড়া পুরো কৃষকগোষ্ঠী এবং দুস্থ নারীদের সব ধরনের সহযোগিতা করবে বলে অঙ্গিকার করেছে অত্র সংগঠনের নেতা নেত্রীরা। এদিকে সাধারন সম্পাদক বলেন, বন্ধু নাগরিক ফোরামের নতুন সদস্য ভর্তির কাজ চলছে? যারা সমাজের ভালো বন্ধু তাদের এ সংগঠনে প্রয়োজন মনে করছে জাতীয় সামাজিক সংগঠন বন্ধু নাগরিক ফোরাম।