রাজশাহীতে নৌকার গেটে শুভ উদ্বোধন করলেন যুবরাজ ময়না 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৭ অপরাহ্ন
’৩০ ডিসেম্বর এ বিজয়ের মাসে সাংসদ ওমর ফারুক চৌধুরীকে তৃতীয়বারের আসনে পুনরায় এমপি নির্বাচিত করবেন আপনারা’ : লুৎফর রশিদ ময়না...

একেএমবাবু, রাজশাহী প্রতিনিধি ।।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ওমর ফারুক চৌধুরীকে আসছে ৩০ ডিসেম্বর’১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (বর্তমান এমপির) বিজয় নিশ্চিতকরণের লক্ষ্যে তানোরের মধ্যে গুরুত্বপূর্ণ এলাকা কামারগাঁ মাস্টারপাড়ার প্রবেশপথে নৌকার গেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে তানোর উপজেলা যুবলীগের সফল সভাপতি কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত ছিলেন।

এদিকে মাস্টারপাড়ার নামকারী, বিসিআইসি রাসায়নিক সার ডিলার, মেসার্স মৌসুমী ট্রেডার্সের মালিক বিকাশ কুমার দাশ তিনিও উপস্থিত ছিলেন।

তাছাড়া তানোর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব, সুফি কামাল মিন্টু, মেম্বার তোফায়েল হোসেন, নির্মল সরকার এবং মিলন মৃধাসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি লুৎফর হায়দার রশিদ ময়না তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, ’৩০ ডিসেম্বর এ বিজয়ের মাসে সব কিছু ভুলে গিয়ে বর্তমান সাংসদ ওমর ফারুক চৌধুরীকে তৃতীয়বারের আসনে পুনরায় এমপি নির্বাচিত করবেন আপনারা। এ জন্য কামারগাঁ সদর ওয়ার্ডের তরুণ নবীণ-প্রবীণ সকল ভোটারদের আহ্বান জানাই নৌকা মার্কায় ভোট দিন। তাকে বিপুল ভোটের ব্যবধানে জেতার সুযোগ দিন।’

এদিকে তানোর উপজেলা যুবলীগের সভাপতিও একই দাবি নিয়ে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ