রাজশাহীতে পৃথক দুইটি অভিযানে ১৯ জন জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আসামীদের কাছ থেকে তাস ও টাকা উদ্ধার হয়।
শনিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার রাত ৮ টায় গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার রেলওয়ে ইনস্টিটিউট এর টিভি রুম হতে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করে।
আটককৃতরা হলেন, মোঃ আনোয়ারুল ইসলাম (৬২), মোঃ মোশারফ হোসেন (৫৯), মোঃ নুরুল ইসলাম (৫৩), মোঃ সাইদুল ইসলাম (৫৪), মোঃ রাজা (৪৫), মোঃ বাচ্চু (৫১), মোঃ আব্দুল মান্নান বাবু (৪০), মোঃ আসলাম (৫২), মোঃ আঃ সামাদ সরকার (৫৫), মোঃ আল মামুন (৪৭), এদিকে, ডিবির অপর একটি টিম রাত ১১ টায় বোয়ালিয়া মডেল থানার ষষ্ঠিতলার দারুচিনি প্লাজার নীচ তলায় জুয়া খেলা অবস্থায় ৯ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করে। আটককৃতরা হলো মোঃ সামিউল আজাদ (৩০), শ্রী ডন হালদার (৩৩), কৃষ্ণ দত্ত (২০), শ্রী অভিজিত (২৫), শ্রী হৃদয় কর্মকার (২৩), শ্রী সন্দিপ তেওয়ারী (২৫), মোঃ রুবেল (৩২), মোঃ খোকন (৩২), মোঃ শাহাদত (২৯)।
আটককৃত সকল আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।
You must be logged in to post a comment.