রাজশাহীতে ইউপি দুস্থভাতা কার্ড বাছাই করলেন ময়না চেয়ারম্যান 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৩১ পূর্বাহ্ন
আমার চলার পথে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ইউনিয়নের সন্তান হিসেবে আপনারা আমাকে নৌকার মাঝি হিসেবে ভোট দিয়ে এর আগে দুবার নির্বাচিত করিয়েছেন....

একেএম বাবু, রাজশাহী প্রতিনিধি ।।

রাজশাহীর তানোর কলমা ইউনিয়ন পরিষদে ৮ই ডিসেম্বর শনিবার সকাল ১১টায় পরিষদ চত্ত্বরে  ১ হাজার ৪শ’ অসহায় নির্যাতিত নিপীড়িত দুস্থ মানুষদের যাচাই বাছাই করতে দেখা গেছে।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না দুস্থ ভাতা ভোগীদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। কতটুকু সেবা দিতে পেরেছি তা আমি জানি না।

তিনি বলেন, আমার চলার পথে কোন ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দিয়ে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ইউনিয়নের সন্তান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী নৌকার মাঝি হিসেবে দুবার আপনাদের মূল্যবান ভোট দিয়ে (এমপি) নির্বাচিত করিয়েছেন।

তিনি আরো বলেন, এবারেও এ ইউনিয়নের সন্তানকে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। তিনি সকলের প্রতি এই আহ্বান জানিয়েছেন লুৎফর হায়দার রশিদ ময়না।

অপরদিকে প্রাপ্ত সংবাদ সূত্রে দেখা গেছে, নতুন ভাতা কার্ড ভোগীরাও হাত উঠিয়ে শপথ করে বলেন নৌকার পক্ষে আছি এবং ওমর ফারুক চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত করবো। এ সময় কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান, ইউনিয়ন পরিষদের মেম্বার তাজিম উদ্দিন, নাসির উদ্দিন মেম্বার, ছাত্রলীগের মোর্শেদুল মোমেনিন রিয়াদ সৈনিকলীগের তানভীরসহ ৩ নারী সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ