একেএমবাবু, রাজশাহী প্রতিনিধি ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-১ ভিআইপি আসন হিসেবে পরিচিত তানোর-গোদাগাড়ী। এ দু’টি উপজেলার বিভিন্ন এলাকার হাট বাজার, তাছাড়া পাড়া মহল্লা এবং চা দোকানের গরম চায়ের আড্ডায় যেন নৌকার পক্ষে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
এমপি ওমর ফারুকের পথসভাগুলোতে গোলাম রাব্বানীসহ সকল এমপি মনোনয়ন প্রত্যাশীর নেতারা এক কাতার হয়ে চৌধুরীর পক্ষে গণসংযোগে এক সঙ্গে অনুষ্ঠানগুলো উৎসবে পরিণত হচ্ছে নেতাকর্মীদের ঢল। সরেজমিন দেখা গেছে, গত ১২ ডিসেম্বর এমপির নিজ গ্রাম চোরখৈর জমিদার বাড়িতে আদিবাসি নেতাদের সাথে এমপির মতবিনিময় করার পর থেকে পুরো কলমা ইউনিয়নে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
প্রাপ্ত সংবাদ সূত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর’১৮ মঙ্গলবার বিকেলে কলমা ইউপির ৫ নম্বর ওয়ার্ড কন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনকে কেন্দ্র করে নৌকার পক্ষে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে কর্মী সভাটি।
এদিকে কর্মী সভা আওয়ামীলীগ নেতা মুনসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি কলমা ইউপি আওয়ামীলীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন এবং উপজেলা যুবলীগের সভাপতি কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাও উপস্থিত ছিলেন।
তাছাড়া গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল সরকার, তানোর মহিলা কলেজের প্রভাষক মোনসেফ আলী এবং এ ওয়ার্ডের যুবনেতা যুবলীগের আনোয়ার, মেম্বার তাজিম ও নাসির উদ্দিন, মহিলা লীগের ইউপি সভানেত্রী পলি আক্তারসহ স্থানীয় সকল অঙ্গ সংগঠনের আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান লুৎফর হায়দার ময়না উপস্থিত নেতাকর্মী ও মা-বোনদের লক্ষ্য করে বলেন, আগামী ৩০শে ডিসেম্বর সারাদিন নৌকা বিজয়ের দিন হবে।
তিনি বলেন, নৌকা প্রতীকে আবারো ভোট দিন। আপনাদের সব ধরনের দাবি করলে পূরণ করবে সরকার। তাছাড়া তিনি উন্নয়ন বিষয়ে বলেন, যেমন শিক্ষা, কৃষিসহ রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, সমাজের মানুষদের বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধির ব্যবস্থা করেছে। সব ধরনের উন্নয়নের কথাগুলো তুলে ধরে বলেন, আবারো আওয়ামী সরকারকে নৌকায় ভোট দিন। এ উন্নয়নের ধারা ধরে রাখতে সকলের প্রতি সার্বিক সহযোগিতা চাই।
তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নৌকা প্রতীকের ভোট বৃদ্ধি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি মাইনুল ইসলাম স্বপন। শফিকুল সরকার বলেন, জননেত্রী শেখ হাসিনার ঘোষণা ২১ ভিশন বাস্তবায়ন ডিজিটাল। এটাকে চূড়ান্ত রূপে গড়ে তুলতে হলে জননেত্রী শেখ হাসিনার বড় প্রয়োজন।
আরেক অনুষ্ঠানে দেখা গেছে, এক ঝাক তরুণেরা কলমা ইউনিয়নের বিভিন্ন এলাকাতে মোটরসাইকেল শোডাউন দিয়েছেন তার প্রধান হিসেবে ইমরান হোসেন উপস্থিত ছিলেন।
পরিশেষে কলমার সকলের একাটাই দাবি উন্নয়ন ধরে রাখতে হলে কলমার প্রিয় ব্যক্তি হিসেবে এবারের ভোটে ওমর ফারুক চৌধুরীকে বিপুল ভোটে নির্বাচিত হবে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.