রাঙ্গুনিয়ায় ফাতেহা-এ-ইয়াজ দাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯, ৭:৫৪ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা ঐতিহ্যবাহী সামাজিক ও অরাজনৈতিক সংগঠন রোশাই পাড়া হিলফুল ফুযুল একতা সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-এ-ইয়াজ দাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল বুধবার (৯ জানুয়ারী) বাদে আছর পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার মাঠে অধ্যক্ষ মাওলানা আবু তাহের কাদেরীর সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি রেজাউল করিম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দবাড়ী দরবার শরীফের সাজ্জাদানাশীল আল্লামা শাহাসুফি সৈয়দ মছিহুদ্দৌলা (ম.জি.আ)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার উপদেষ্টা ও ইউপি সদস্য আবু তাহের মেম্বার, রোশাই পাড়া হিলফুল ফুযুল একতা সংঘের উপদেষ্টা আবদুল মোতালেব বাবুল, রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন প্রমুখ।
কুরআন সুন্নাহ আলোকে তকরির পেশ করেন,কাটির হাট মুফিদুল ইসলাম ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক আবুল হাসান ওমাইর রজবী, আশেকানে আউলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক নুর মোহাম্মদ আল কাদেরী, পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার সহকারী মাওলানা এয়াকুব, পশ্চিম পোমরা মহল্লার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, রোশাই পাড়া হিলফুল ফুযুল একতা সংঘের সভাপতি বেলাল হোসাইন।
মাহফিলে উপস্থিত ছিলেন,পোমরা গাউছিয়া সমিতির সহ-সভাপতি হাজী সামসুল আলম, ইদ্রিস , গোলাম কিবরিয়া টিপু, রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন,হিলফুল ফুযুল একতা সংঘের  সাধারণ সম্পাদক মনির হোসেন, অর্থ-সম্পাদক আল আমিন প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ