আশিক ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৭ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে রাকসু আন্দোলন। ৩রা ফেব্রুয়ারী’১৯ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে দেয়া এক স্মারকলিপিতে তারা প্রস্তাবনাগুলো তুলে ধরেন ।
প্রস্তাবনাগুলো হলো-সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন দিতে হবে এবং রাকসু নির্বাচনের তারিখ বিশ্ববিদ্যায়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে, ক্যাম্পাসে স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং
মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল ও উদার গণতান্ত্রিক সকল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে, নির্বাচনকালীন ভোটকেন্দ্র হলের বাইরে এনে একাডেমিক ভবন অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে স্থাপন করতে হবে এবং
ভোট কেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষকদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিতে হবে এবং সাবেক রাকসু প্রতিনিধিদের সমন্বয়ে পরিবেশ পরিষদ গঠন করতে হবে পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে।
নির্বাচিত নিবন্ধিত গ্রাজুয়েট ও ছাত্র প্রতিনিধি নিশ্চিত করে সিনেট পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে। আবাসিক হলে রাজনৈতিক ব্লক নিষিদ্ধ করতে হবে, বৈধ শিক্ষার্থীদের হলে সিটের ব্যবস্থা এবং নিরাপদ হলে অবস্থান ও পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হবে, ক্রিয়াশীল সকল সংগঠনের মতামতের ভিত্তিতে রাকসুর গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের তফসিল ও তারিখ ঘোষণা করতে হবে।
উল্লেখ্য, রাকসু আন্দোলন ২০১৭ সাল হতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাকসু সচলের দাবি জানিয়ে আসছিল।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.