আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চারিদিকে চলছে নানা আলোচনা-সমালোচনা। দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে অনেক সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
অনেক প্রার্থী আবার বেশ আগ থেকেই মাঠে কাজ করে চলেছেন। এসব প্রার্থীরা আবার সমর্থন আদায়ে জন্য ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত ও আত্বীয়-স্বজন-বন্ধু-বান্ধবদের সাথে নিজেদের প্রার্থীতার কথা প্রচার করছেন।
এমনই একজন নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক একরামুল হক। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়ন ব্যাপী ভোটারদের সাথে প্রতিদিনই শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও দোয়া চেয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
রসুলপুর ইউনিয়নের সম্ভাব্য এই চেয়ারম্যান পদপ্রার্থী পাড়া-মহল্লা,হাট বাজারসহ বিভিন্ন মোড়ে মোড়ে গণসংযোগ শুরু করেছেন। দলমত নির্বিশেষে রসুলপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে সেবা দিতেই তিনি প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন।
একরামুল হক বলেন,আমি দলে অনুপ্রবেশকারী নই। আমি ছাত্রজীবন থেকেই সততার সঙ্গে রাজনীতি করে যোগ্যতার পরিচয় দিয়েছি। আমার কর্মদক্ষতা বিবেচনা করে যদি দল আমাকে মনোনয়ন দেন। তবে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বিনির্মাণে কাজ করে যাবো।
তিনি আরোও বলেন, রসুলপুর ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে কোনোভাবেই মাদক, চোরাকারবারী, অপকর্ম সংশ্লিষ্ট কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। অত্র ইউনিয়নে যেগুলো ওয়ার্ডের কিছু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বর্ষাকালে মানুষের চলাচলে পড়তে হয় ভোগান্তিতে। আমি চেষ্টা করবো প্রথমেই নর্দমা ব্যবস্থার উন্নতি করা। আমি সুখে-দুঃখে আপনাদের পাশে থেকেই সেবা করে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
You must be logged in to post a comment.