মাহবুবুর রহমান, নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদী জেলার পলাশ উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল প্রতিষ্ঠান প্রধান হিসাবে দ্বিতীয় বারের মত পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
আজ ৩ জুলাই ২০১৮ উপজেলা প্রশাসন আয়োজিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি নরসিংদী ২ পলাশ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ কামরুল আশরাফ খান পোটন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, পলাশ থানার ওসি (তদন্ত) মোঃ গোলাম মোস্তফা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকি, পৌরসভা মেয়র মো: শরিফুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তবর্গ।
You must be logged in to post a comment.