যবিপ্রবি ছাত্রলীগের বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলী প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮, ১০:৪৭ অপরাহ্ন

নাজমুল হোসেন, যবিপ্রবি।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের পক্ষ থেকে যশোর শহরস্থ বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।

১৫ আগস্ট সকাল ৮.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ শ্রদ্ধাঙ্গলী প্রদান করে। শ্রদ্ধাঙ্গলী প্রদান কালে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস , শহীদ মসিয়ূর রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা, হলের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান, শমর হলের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, নাজমুস সাকিব,আসিফ আল মাহমুদ সহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।শেখ হাসিনা ছাত্রী হলের পহ্ম থেকে পুষ্পস্তবক অর্পণ করেন হলের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন ও সাধারণ শিক্ষার্থীরা।পুষ্পস্তবক অর্পণ শেষে ক্যাম্পাসে শোক র ্যালি হয়।

এরপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর ১৫ই আগস্টের নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ