যবিপ্রবিতে সাংবাদিক সমিতি গঠিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১৪ অপরাহ্ন

নাজমুল হোসাইন, যবিপ্রবি।।
ভয়কে জয় করে বস্তুনিষ্ঠ সংবাদ’ এস্লোগানকে প্রতিপাদ্য করে ০২ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কেন্দ্রিয় ক্যাফেটেরিয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) এক সভায় যবিপ্রবিতে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এ কমিটির সভাপতি রাসেল আজাদ (বিডি২৪লাইভ ও বিডিনিউজআওয়ার২৪) এবং সাধারণ সম্পাদক এম মোসাব্বির হোসেন (ক্যাম্পাসটাইমস ও ক্রাইমওয়াচ) নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নুরুল মোস্তফা চৌধুরী রায়হান (বাংলাদেশসংবাদ২৪.কম), যুগ্ম সাধারন সম্পাদক কৃষ্ণ বালা (নববার্তা.কম), সাংগঠনিক সম্পাদক নাজমুন নাহার (মধুমতিনিউজ২৪.কম), অর্থসম্পাদক মো. নাজমুল হোসাইন (কালেরখেয়া.কম ও অন্যদৃস্টি.কম), প্রচার সম্পাদক হাবিবুর রহমান  (বিডিলাইভ২৪.কম), দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম আকাশ  (ক্যাম্পাসলাইভ২৪.কম), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকাশ আহমেদ  (এডুকেশন২৪.নেট), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফা সুলতানা মুক্তা (প্রাইমনিউজ২৪.কম), কার্যনির্বাহী সদস্য আল-জোবায়ের রনি, মোঃ রাশেদ খান, ফয়সাল আহমেদ ইমন (অধিকার.নিউজ), মো. আক্তার হোসেন (বিডি মর্নিং), মো. তোফায়েল প্রধান (স্টুডেন্ট জার্নাল), প্রত্যাশা বালা ।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা রিজেন্ট বোর্ডের বৈঠকে গত ১লা সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস) পরিচালনার অনুমোদন দেয়া হয় । ২ সেপ্টেম্বর পূর্বে নির্বাচনকৃত কমিটি প্রথম কার্যনির্বাহী বৈঠকে শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ।
নবগঠিত সাংবাদিক সমিতিকে শুভেচ্ছা জানিয়েছেন যবিপ্রবির উপাচার্য, যবিপ্রবি ছাত্রলীগ, প্রক্টর, পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, জনসংযোগ কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি, নোবিপ্রবি সাংবাদিক সমিতি সহ যবিপ্রবির বিভিন্ন সামাজিক সংগঠন ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ