যবিপ্রবিতে “গুগল ফর প্রোডাক্টিভিটি” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৩০ পূর্বাহ্ন

নাজমুল হোসাইন, যবিপ্রবি।।

গতকাল ২২ সেপ্টেম্বর শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  গ্যালারীতে গুগল ফর বিজনেস গ্রুপ খুলনার উদ্যোগে “গুগল ফর প্রোডাক্টিভিটি” নামক সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মীর মোশাররফ হোসেন।সেমিনারটি যবিপ্রবির পিএমই বিভাগের শিক্ষার্থী মৃন্ময় কুমার শিল এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুগল বিজনেস গ্রুপ খুলনার কো-ম্যানেজার  আতাহার আলী আনসারি এবং টেকসেট্রার কো-ফাউন্ডার খান তানজিলআহমেদ। সেমিনারে টেকসেত্রার কো ফাউন্ডার খান তানজিল আহমেদ শিক্ষার্থীদের জীবনে টেকনোলজির প্রয়োজনীয়তা সম্পর্কে তুলে ধরেন।মানব জীবনে ফেসবুকের প্রয়োজনয়ীয়তা ও বহুমুখী ব্যবহার সম্পর্কে তুলে ধরেন।তাছাড়া সাতটি গ্রোথ হ্যাকিং পদ্ধতি সম্পর্কে তুলে ধরেন এবং linked in, UBER,Gmail ,You tube, apple, viber সহ বিভিন্ন সফটওয়ারে বিজনেস সম্পর্কে বিশদ আলোচনা করেন।

তাছাড়া আতাহার আলী আনসারি অনলাইনে বিভিন্ন টাইপের বিজনেস সম্পর্কে ধারনা দেন এবং শিক্ষার্থীদেরবিশ্ববিদ্যালয়ের জীবন থেকেই কোন না কোন বিজনেসের শুরু করার পরামর্শ দেন।

সেমিনারে উপস্থিত ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোঃ নাজমুল হাসানশিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সবকিছুর মূল টার্গেট বিজনেস, তোমরা এরকম সেমিনার থেকে কিছু শিখে নিজেদেরকে কোন না কোন ব্যাবসার সাথে ইনভল্ভ কর।তিনিশিক্ষার্থীদেরকে ফেসবুক ব্যবহার করার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলেন।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে যবিপ্রবির শেখ হাসিনা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদিকা হুমায়রা আজমিরা এরিন বলেন, ”যে কোন সংগঠনের সাথে থাকা ভাল, আমি রাজনীতি করেও প্রায় ১১ টা সংগঠনের সাথে আছি, পড়ালেখার পাশাপাশি সংগঠনগুলোর সাথে ইনভল্ভ থাকা যায়। তিনি আর শিক্ষার্থীদেরকে ভারচুয়াল জগতের সাথে বাস্তবতা মিলিয়ে কাজ করার পরামর্শ দেন”

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ