আর, আর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সরকারকে নিরপেক্ষ করতে হবে। যদি নিরপেক্ষ নির্বাচন করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধ হবে। কারন নির্বাচন একটি বড় বিষয়। এবারের নির্বাচন গনতন্ত্রের নির্বাচন, জনগনের নির্বাচন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। তিনি সকল নেতাকর্মীর ভেদাভেদ ভ’লে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয়ী করার আহবান জানান। বুধবার দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলা রাণীনগর শিক্ষক সমিতির হলরুমে উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।
রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু, জেলা তাঁতী দলের সভাপতি এচাহক আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান বাবু, উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মোজাক্কির হোসেন প্রমুখ। সভায় উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.