আর, আর চৌধুরী, নওগাঁ ।।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম বলেছেন, “মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ গত ৫০ বছর ধরে জ্ঞান-বিজ্ঞানে স্বপ্ন প্রদীপ হাতে নিয়ে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। সাবেক সংসদ সদস্য মোল্লা আজাদের প্রচেষ্টায় ও দক্ষিণার এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী এই কলেজ সরকারিকরন করায় এলাকাবাসী ও ইসরাফিল আলম এমপিও সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনে দক্ষ মানব সম্পদ বিনির্মানে বর্তমান প্রধানমন্ত্রী ও সরকারকে এই এলাকার মানুষ চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরন করবে।
সোমবার (৫ নভেম্বর) নওগাঁর আত্রাইয়ে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ সরকারিকরন ও ৫০বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানের প্রথমেই কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র্যালী শেষে কলেজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, রাজশাহী শাহ্ মখদুম কলেজের সাবেক অধ্যক্ষ মোল্লা সোহরাবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
You must be logged in to post a comment.