পূর্ব শত্রুতার জের ধরে নওগাঁর নিয়ামতপুরে নিজের পৈত্রিক সম্পত্তিতে চাষ করা এক কৃষকের প্রায় ৮বিঘা জমির গম গাছ কীটনাশক স্প্রে করে পুড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক ও তার পরিবার।
১৭ ডিসেম্বর মঙ্গলবার রাতের অন্ধকারে উপজেলার পাড়ইল ইউনিয়নের মাসনা গ্রামের শান্তির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই কৃষক উপজেলার পাড়ইল ইউনিয়নের মাসনা গ্রামের মৃত বিধানের ছেলে তরনী কান্ত সরদার।
এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত ওই কৃষক মাসনা গ্রামের তফুরের ছেলে নুরু, আয়নাল, মৃত ফুতু সরদারের ছেলে সেভেন, সেভেনের ছেলে মিলন, মৃত- সামীরের ছেলে লক্ষিনদর, জগিন্দর, সলিন্দর ও বুদ্ধিদাতা হত্যা মামলার আসামী মৃত-জগলালের ছেলে বঙ্গপালকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদমান সম্পত্তি তরনীর দাদা তারুন সরদার ১৯২০, ১৯৬২, ১৯৭২ সালের রেকর্ডমূলে মালিক। তার ছেলে বিধান ওয়ারিশ সূত্রে মালিকা পেয়ে ছেলে তরনী কান্ত সরদারকে দান করেন। দান সূত্রে মালিকানা পেয়ে তরনী কান্ত সরদার নিয়ামতপুর উপজেলার মাসনা মৌজার ৯৪ নং খতিয়ানের ৪১, ৪২, ৪৩ ও ১০ নম্বর দাগের ২ একর ৪ শতাংশ সম্পত্তির মধ্যে ১ একর ৪৮ শতাংশ সম্পত্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক আনিদা কলেজ এর এনামুল কবিরের স্ত্রী শামীমা ইয়াসমিনের নিকট বিক্রয় করেন। সেই সম্পত্তি তরনী কান্ত সরদার বর্গা হিসাবে চাষাবাদ করেন।
তরনী কান্ত সরদার বলেন, আমি পৈত্রিক সূত্রে মালিকা পেয়ে কিছু সম্পত্তি বিক্রয় করি। সেই আমি বর্গা হিসাবে চাষবাদ করি। সম্প্রতি মাসনা মৌজার ৯৪ নম্বর খতিয়ানের ৪১, ৪২, ৪৩, ১০ নম্বর দাগে সাড়ে ৪ বিঘা বিঘা জমিতে গম এবং ৪৬ নম্বর খতিয়ানের ৪৪১ নম্বর দাগে সাড়ে ৩ বিঘা জমিতে সরিষা আবাদ করি।
হঠাৎ আমার গ্রামের নূরু, আয়নাল, সেভেন, মিলন, লক্ষিন্দর, জগিন্দর, সলিন্দর গত ১৭ ডিসেম্বর রাতের অন্ধকারে একই গ্রামের বঙ্গপালের বুদ্ধিতে কীটনাশক স্প্রে করে সম্পূর্ণ গম ও সরিষা পড়ে ফেলে। অভিযুক্ত ব্যক্তিরা নিজেই তা স্বীকার করে। অভিযুক্তরা উক্ত সম্পত্তি নিজেদের দাবী করলেও কোন কাগজপত্র দেখাতে পারে নাই। এই সম্পত্তি নিয়ে গত ৩ বছর পূর্বে গন্ডগোলে একজন মারাও যায়। বঙ্গপাল সেই হত্যা মামলার আসামী।
নিয়ামতপুর থানা অফিসার ইন চার্জ হাবিবুর রহমান হাবিব জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদšন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
You must be logged in to post a comment.