মোটরসাইকেলের সিট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৯:৩১ অপরাহ্ন
মোটরসাইকেলের সিট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার

বগুড়ার মোকামতলায় মোটরসাইকেলে বিশেষ কৌশলে পাচারকালে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল আটক করেছে ট্রাফিক পুলিশ।

মোকামতলা ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ (টিআই) রেজাউল করিম খান বলেন, আজ সোমবার সকাল ১০টায় মোকামতলা বন্দরের চৌরাস্থায় পুলিশ সার্জেন্ট তরিকুল ইসলাম সঙ্গীয় ট্রাফিক পুলিশসহ মহাসড়কে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করতে থাকে। এসময় কালো রঙের একটি রেজিঃ বিহীন ডিসকোভার মোটরসাইকেলকে থামতে বললে চালক গাড়িটি কিছুটা সামনে এগিয়ে নিয়ে মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে পালায়।

তিনি আরও জানান, এরপর কতর্ব্যরত ট্রাফিক পুলিশদের সন্দেহ হলে মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষ কায়দায় সিট কভারের নিচে বেধে রাখা ৪কেজি ৮শ গ্রাম গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ করে। এঘটনায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মাহাবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ