মোঃ রেদোয়ান হোসেন’র কবিতা

মোঃ রেদোয়ান হোসেন
শনিবার, ৮ মে, ২০২১, ৯:৫৪ পূর্বাহ্ন

আল্লাহ মহান

মোঃ রেদোয়ান হোসেন

———————————————————————

 

আল্লাহ আমার মহান প্রভু

করি তাঁকে ভয়,

আল্লাহ ছাড়া এ জিবনে

নেই কোনো উপায়।

আল্লাহ হলো সারা দুনিয়ার

সকল কিছুরই মালিক,

আল্লাহ প্রিয় লোকেরা সব

সদা থাকে নির্ভীক।।

 

আল্লাহ ছাড়া এ জিবনে

ফুটবেনা কোনো ফুল,

আল্লাহ পারে করতে ক্ষমা

জিবনের সব ভুল।

আল্লাহ আমার সদা সর্বদায়

জিবন চলার সাথী,

আল্লাহ পারে জ্বালাতে হৃদয়ে

দীপ্ত ঈমানের বাতি।।

 

আল্লাহ ছাড়া মহান জ্ঞানী

নেইতো কেউ আর,

আল্লাহ ভোলা পাপী লোকেরা

পাবেনা কেউ পার।

আল্লাহ ভক্ত মুমিন মুসলিমের

থাকেনা কোনো সংঘাত,

আল্লাহ যেন সবাইকে দেন

স্বপ্নের প্রিয় জান্নাত।।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ