মুসুল্লিদের ঢল নামে প্রধান জামাত ঐতিহ্যবাহী কোটচাঁদপুর কামিল মাদ্রাসার ময়দান

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২২ আগস্ট, ২০১৮, ৯:৫৪ পূর্বাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
অাল্লাহ অাকবর ধ্বনিতে মুখোরিত হয় কোটচাঁদপুর কামিল মাদ্রাসার ময়দান!নিরাপদ নির্বিঘ্নে, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই , উৎসবমুখর, আনন্দঘন পরিবেশে আর ব্যাপক মুসুল্লিদের উপস্হিতি ও অাল্লাহ অাকবর ধ্বনিতে মুখোরিত হয়ে ওঠে –২০১৮ এর ঈদুল আযাহার সালাতের ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী কোটচাঁদপুরের কেন্দ্রীয় অালিয়া মাদ্রাসার ময়দান। কানায় কানায় মূল ময়দান পরিপূর্ণ হয়ে মুসুল্লীদের উপচে পড়া ভিড় ঠেলে রাস্তায় ছড়িয়ে পড়ে। সকাল ৮ টায় অনু্ষ্ঠিত ১ম জামাতের ইমামতি করেন ওই প্রতিষ্ঠানের সম্মানিত ও সুযোগ্য অধ্যক্ষ প্রখ্যাত অালেমে ওস্তাদ খতিব মাওঃ বাহারুল ইসলাম। একই ময়দানে ২য় জামাতের ইমামতি করেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ ও হেড মুহাদ্দিস মাওঃ সিরাজুল ইসলাম। শুভেছা বক্তব্য রাখেন ঈদুল আযাহা -২০১৮ উদযাপন কমিটির সম্মানিত সভাপতি ও পৌর মেয়র মোঃ জাহিদুল ইসলাম, মাওঃ শাহাজাহান অালী,মাওঃ শহিদুল ইসলাম প্রমুখ । কামিল মাদ্রাসার সহ-সভাপতি মীর কাশেম অালী । দোয়া পরিচালনা করেন সর্বজনীন শ্রদ্ধেয় প্রখ্যাত আলেম হযরত মাওঃ বাহারুল ইসলাম। তিনি দেশ ও জাতির কল্যানে ও মুসলমানদের গুনাহ মাফ ও হেফাজত এর জন্য মহান অাল্লাহর নিকট কায়মনো বাক্যে দোয়া করতঃ অবস্হায় কান্নার অাওয়াজের রুল পড়ে যায় মুসুল্লিদের মাঝে ।এদিকে কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদুল আযাহার নামাজের ইমামতি করেন ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের মুহতামিম হাফেজ নুরুন্নবী অাশেকী। এছাড়াও পৌর শহরের ও উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় প্রায় ১৭৫ টির বেশি জামাত অনুষ্ঠিত হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ