মুজিব জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১১ জানুয়ারী, ২০২০, ৪:৫২ অপরাহ্ন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর ক্ষণগননা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অর্থ মন্ত্রনালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহযোগিতায় শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

১১ জানুয়ারি শনিবার বেলা সাড়ে ১০ টায় মুজিব জন্মশত বার্ষিকীর ক্ষণ গণনা ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা চত্ত¡র থেকে বের হয়। পরে শহরের প্রধান সড়ক ধরে স্থানীয় বাসস্ট্যান্ডে একটি সপিং সেন্টারে সামনে নির্মিত জন্মশত বার্ষিকীর ক্ষণগননা মেশিন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা গিয়ে শেষ হয়।

এ আনন্দ শোভাযাত্রায় বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জামশেদ আলাম রানা, থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ সাইফুল বারী ডাবলু, আলহাজ¦ এ্যাড. গোলাম ফারুক, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভূট্টো, শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, সরকারি ডি.জে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, উলিপুর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আব্দুল হাই বারী, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সানি প্রমুখ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ