মুজাহিদুল ইসলাম স্বাধীন’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ৯:১৫ অপরাহ্ন

কোরবানি
-মুজাহিদুল ইসলাম স্বাধীন
তোমার মনের পশুত্বভাব
মনেই যদি রয়,
কেবল পশু জবাই দিলেই
কোরবানি কি হয়?
কোরবানি কি পশু জবাই?
ভাবছো তুমি ভুল,
জেনে রেখো মনের পশু
কোরবানিটাই মূল।
করতে হবে কোরবানিটা
এসব মাথায় রেখে;
বাঁচতে হবে অহংকার আর
লোক দেখানো থেকে।
পশু জবাইকালেই যদি
পারো শপথ নিতে-
“নিজের রক্ত ঠিক এভাবেই
পারবো ঢেলে দিতে”।
তোমার করা কোরবানি ভাই
তবেই কবুল হবে;
কোনটা আসল কোরবানি, তা
বুঝতো যদি সবে!
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ