মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব বর্ষ উপলক্ষে আলোচনা সভা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ৮:৩১ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের উদ্যোগে (১২ জানুয়ারি) রবিবার বিকাল ৫ টায় তোপখানাস্থ শিশু কল্যাণ ফাউন্ডেশন মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টু।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা কাজী রফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম খান,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব,মহিলা বিষয়ক সম্পাদক প্রকৌশলী মুক্তো খানম,দপ্তর সম্পাদক সুজিত কুমার ঘোষ,কেন্দ্রীয় নেতা জনাব চন্দন ভৌমিক জনাব সাহাজান সাজু,খন্দকার হেলাল উদ্দিন রিন্টু,জনাব আনসার উদ্দিন,জনাব নুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সংগঠনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

এ সময় বক্তারা বলেন,স্হবির যুদ্ধ অপরাধীদের বিচার কার্যক্রম পরিচালনার মাধ্যমে সকল যুদ্ধ অপরাধীদের বিচারের রায় কার্যকর করা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জোর দাবি জানাই।রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশ করা হয়।বিষয়টা খুবই দূঃখজনক।দ্রুত সময়ের মধ্যে মুক্তিযোদ্ধাদের নামে সঠিক তালিকা প্রকাশের জোর দাবি জানাচ্ছি।সেই সাথে দূর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানের জন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।এবং দ্রুত সময়ের মধ্যে দূর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু এবং বেগমান করার আহ্বান জানাই।

এছাড়া আসন্ন ঢাকা (উত্তর ও দক্ষিন) সিটি কর্পোরেশন নির্বাচনে সাংগঠনিক ভাবে অংশগ্রহণ করে,জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের স্বপক্ষে নির্বাচনী প্রচার ও জনমত গঠনে কাজ করার জন্য উপ-কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ