স্টাফ রিপোর্টার ॥
কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানকে বরণ করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে ক্লাব কার্যালয়ে বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনে পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। এ সময়ে প্রেসক্লাবের সহ-সভাপতি কাঞ্চন কুমার, যুগ্ম-সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী, অর্থ-সম্পাদক মজিদ জোয়ার্দ্দার, দপ্তর সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সদস্য অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম, শাহিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শফিউল ইসলাম শফি, নির্বাহী হীরক জোয়ার্দ্দার, রফিকুল ইসলাম, আশরাফুল আলম হীরা, সাংবাদিক সুমন মাহমুদ, সুলতানপুর সিদ্দিকীয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক সাইদুল ইসলাম, নওপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাহাবুল ইসলাম, মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যানিকেতনের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে একই স্থানে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিদায় ইউএনও এস এম জামাল আহমেদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
You must be logged in to post a comment.