একেএম বাবু, রাজশাহী।।
নওগাঁর মান্দা উপজেলাতে পাকুড়িয়া গ্রামে গত ১৯৭১ সালে ২৮শে অাগস্ট ঘাতক দালাল পাকিস্তান হানাদার বাহিনীরা ব্যাপক তান্ডব চালিহয়েছিলো। সচেতন নাগরিকদের মাঝে খোজ খবরে জানা গেছে, নওগাঁর পাকুড়িয়া মনে করে মান্দার পাকুড়িয়াতে ১২৮ জন অসহায় সাধারন মানুষদের পাকুড়িয়া গ্রামে বাড়ি বাড়ি থেকে ডেকে নিয়ে তাদের লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছে।এদিকে সরেজমিনে দেখা গেছে, এ উপলক্ষে চলতি ২৮শে অাগস্ট ২০১৮ মঙ্গলবার দুপুরে ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের শহীদ ফুটবল মাঠে ঘাতকদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সকল দলের নেতাদের উপস্থিতিতে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে শহীদ পরিবারের সন্তান অাব্দুল লতিফের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে-নওগাঁ চার অাসনের বর্তমানে সবার শ্রদ্ধা ভাজন (এমপি) পাটমন্ত্রী, ইমাজ প্রামানিক উপস্থিত ছিলেন। তাছাড়া,বিশেষ অতিথি ছিলেন, মান্দা উপজেলা অা,লীগের সাধারন সম্পাদক, জমিস উদ্দিন।এছাড়া উক্ত অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনয়ন প্রত্যাসী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল বারী টিপু, অা,লীগের অাব্দুল লতিফ, রুহানি সুলতান গামা ও অাব্দুল বাকী এবং জাতীয় পাটির এনামুল হক।
তাছাড়া দেখাগেছে, চেয়ারম্যানদের মধ্যে ছিলেন, মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান ব্রোজেন সাহা। অত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহ যুবলীগের উপজেলা সভাপতি, নাহিদ মুর্শেদ বাবু, তাদেরকে মিলাদ মাহফিলে বক্তব্য দিতে দেখা গেছে।