মানবিক বাংলাদেশ সোসাইটির নির্বাহী কর্মকর্তার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান

নওগাঁ প্রতিনিধি
সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ৮:১৯ অপরাহ্ন

নওগাঁর সদর উপজেলার কীর্তিপুর দারুল উলুম মাদ্রাসায় মানবিক বাংলাদেশ সোসাইটি, নওগাঁ জেলা শাখার উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা সভাপতি মোঃ নাহিদুজ্জামান রনি।

সভাপতি বলেন, মানবিকবন্ধু আদম তমিজী হক ভাইয়ের নির্দেশে সোমবার সকাল ১০ টায় মানবিক বাংলাদেশ সোসাইটি নওগাঁ জেলার উদ্যোগে নওগাঁ জেলার কীর্তিপুর ইউনিয়নের ৪৬ টি মসজিদের ইমাম, মোয়াজ্জেমসহ কীর্তিপুর দারুলউলুম মাদ্রাসার ২৫০ জন ছাত্র ও ছাত্রীর মাঝে বিস্কুট বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।

এসময় মাদ্রাসার ছাত্ররা হাম, নাথ পরিবেশন করেন ও মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আদম তমিজী হক সাহেবসহ মানবিক বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিদ্যুৎ সাহেবের দ্রুত সুস্থতা কামনা করে ও মানবিক বাংলাদেশ সোসাইটির সকল সদস্য/সদস্যার জন্য দোয়া করেন অত্র মাদ্রাসার মহাতামিম মুফতি মাওলানা লোকমান হাকিম হুজুর।

এসময় আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক নাজমুল হক হান্নান ও কীর্তিপুর ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জেম সহ অত্র মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ