নওগাঁর মানবিক পুলিশের উদ্যোগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়াইকান্দি গ্রামে পরিবার ‘বাবা ও মার’ কাছে ফিরে গেলো বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোর।
সুত্রমতে-ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়াইকান্দি গ্রামের মোঃ জামাল উদ্দিনের কিশোর ছেলে বুদ্ধি প্রতিবন্ধী আলম হোসেন (১৬) ঢাকার একটি রুলিং মিল হতে হারিয়ে যায় প্রায় মাস খানেক পূর্বে। এরপর ঢাকার বিভিন্ন যায়গায় খুজেও ছেলেকে ফিরে পাননি পিতা সহ স্বজনরা। সন্তানকে হারানোর যন্ত্রণায় প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন তার বাবা- মা।
অপরদিকে নওগাঁর বদলগাছী থানার ওসি মোঃ আতিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ প্রতিদিনের ন্যায় বিভিন্ন বাজার পরিদর্শনের জন্য শুক্রবার দিনগত রাতে বের হোন। পরিদর্শনের এক পর্যায়ে উপজেলার গোঁবরচাপা বাজারে রাস্তার পাশে ১৬ বছর বয়সী এক কিশোরকে দেখতে পেয়ে কাছে এগিয়ে গিয়ে পরিচয় জানতে চাইলে, কিছুই বলতে পারেন না। এরপর স্থানিয়দের সাথে কথাবলে বুদ্ধি প্রতিবন্দী এবং পরিচয় হীন জানার পরই বাজার থেকে ঐ কিশোর কে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়ার পর জেলা পুলিশ সুপার এর দিকনির্দেশনায় বিভিন্নভাবে তার সম্পর্কে খোজখবর নিতে শুরু করেন এবং কিশোরকে ভালো খাবার খাওয়ানোর পর বিভিন্ন ভাবে পরিচয় জানার চেষ্টাকালে কিশোর জানান, জেলা ময়মনসিংহ আর থানা নান্দাইল এবং তার নাম আলম বললেও আর কিছুই বলতে পারেনি ঐ কিশোর।
কিশোরের দেওয়া তর্থ্যের সূত্রধরে বদলগাছী থানার ওসি নান্দাইল থানার ওসি’র সাথে যোগাযোগ করলে এক পর্যায়ে নান্দাইল থানার বিট পুলিশের মাধ্যমে কিশোর আলম এর নাম পরিচয় নিশ্চিত হোন এবং
উদ্ধারকৃত কিশোর আলমের বাবার সাথে যোগাযোগ করলে, কিশোর আলমকে নেওয়ার জন্য শনিবার ১৯ মার্চ নওগাঁর বদলগাছী থানায় আসেন কিশোর আলমের বাবা জামাল উদ্দিন এবং এসেই ছেলে আলমকে সনাক্ত করেন বাবা।
এক মাস আগে নিখোঁজ হওয়া ছেলেকে দেখতে পেয়ে বাবা জামাল উদ্দিন এসময় আনন্দে বার বার বলতে থাকেন আমি সাত রাজার ধন’ আমার ছেলেকে ফিরে পেয়েছি। এক পর্যায়ে ওসি আতিকুল ইসলাম বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর আলমকে নতুন জামা কাপড় দেওয়া তাদের বাবা ও ছেলেকে খাবার খাওয়ানোর পর নিজ বাসার ফিরে যাওয়ার জন্য বাসে তুলে দেন।
মানবিক পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নওগাঁর সচেতন মহল সহ সর্ব-সাধারন মানুষ।
You must be logged in to post a comment.