মাদক কেনার টাকা না পেয়ে পরিবারের অত্যাচার, বাবা-মা’র অভিযোগে ছেলেকে শ্রীঘরে নেয়া হয়েছে।
নওগাঁর রাণীনগরে মা-বাবার অভিযোগে হাসিবুল ইসলাম (২৪) নামে এক মাদকসেবী যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত আসামীকে ঐ দিনই নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে রানীনগর পুলিশ।
বৃহস্পতিবার ১১ আগস্ট এ কারাদণ্ড রায় প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
কারাদণ্ডপ্রাপ্ত হাসিবুল ইসলাম রানীনগর উপজেলার বড়বড়িয়া গ্রামের আকতারুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, হাসিবুল দীর্ঘদিন থেকে প্রতিনিয়ত মাদক সেবন করেন করতেন এবং মাদক সেবনের টাকা না পেয়ে পরিবারের লোকজনের উপর অত্যাচার করে আসছিলেন। মাদক সেবি ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা মাদকসেবী ছেলের বিরুদ্ধে অভিযোগে করেন। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার তার বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসিবুল ইসলামকে আটক করে ঘটনার সত্যতা পাওয়ার পরই মাদক সেবনের অপরাধে হাসিবুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাণীনগর থানা পুলিশ কারাদণ্ডপ্রাপ্ত হাসিবুল ইসলামকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরন করেছেন।
You must be logged in to post a comment.