ফারুক আহমেদ সিরাজগঞ্জ থেকে।।
সিরাজগঞ্জের তিনটি উপজেলায় সবজির রাজ্য হিসেবে পরিচিত সলঙ্গা, উল্লাপাড়া হাটসহ সিরাজগঞ্জ রোড এলাকা। এ এলাকায় অন্যান্য ফসলের পাশাপাশি চাষ করা হয় ‘হলুদ’। কৃষকদের উৎপাদিত হলুদ বিক্রির টাকায় সংসার চলে তাদের। তাই মাটির নিচে লুকিয়ে থাকা হলুদ যেন কৃষকের গুপ্তধন। মাটি খুঁড়ে এ গুপ্তধন তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
সরেজমিন দেখা যায়, উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের কৃষকেরা কোদালের দাপটে মাটি খুঁড়ে খঁড়ে হলুদ ফসল তুলছেন। এবার তাদের কাঙ্খিত হলুদের বাম্পার ফলন হওয়ায় মুখে ফুটেছে হাসির ঝিলিক।
কথা হয় কৃষক আনছার আলীর সাথে। তিনি হলুদ চাষ করার পদ্ধতি সম্পর্কে বলেন, সাধারণত বৈশাখ – জ্যৈষ্ঠ মাসে হলুদ রোপণ করা হয়। পৌষ – মাঘ মাসে হলুদ জমি থেকে উঠানো হয়। এ ফসলের প্রতি বিঘায় খরচ হয় প্রায় ১৩ – ১৫ হাজার টাকা। আর ফসল উৎপাদন হয় প্রায় ৭০ থেকে ৮০ মণ। বাজারে এখন যে দাম তা থাকলে প্রতি বিঘায় প্রায় ২৩ থেকে ২৫ হাজার টাকা লাভ করা যায়। এ বার ১ বিঘা জমিতে হলুদ চাষ করেছেন বলে জানান আনছার আলী হুজুর। তিনি আরো জানান, আগামীতে তিন বিঘায় হলুদ চাষ করবেন। আরেক কৃষক ফারুক আহমেদ ব্যাপারী জানান, সলঙ্গাহাট এলাকার কৃষকরা যুগযুগ ধরে চাষ করে আসছেন হলুদ। আর হলুদ ফসলের ওপর নির্ভশীল তারা। যার লাভের অংশ দিয়ে পরিবারের সার্বিক চাহিদা পূরণের চেষ্টা করা হয়। এ ফসলটি অধিক লাভজন হওয়ায় ধীরে ধীরে এলাকাটিতে বাড়ছে হলুদসহ নানা সবজির চাষের সংখ্যা।
এদিকে কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চলতি মৌসুমে ২৩৫ হেক্টর জমিতে হলুদ আবাদ করা হয়েছে। আর মসলা ফসলের মধ্যে হলুদ একটি নিত্যপণ্য দ্রব্য। রান্না কাজ ছাড়াও অনেক ধরনের প্রসাধনী কাজে ও রঙ শিল্পের কাঁচামাল হিসেবে হলুদ ব্যবহৃত হয়।
You must be logged in to post a comment.