মাগুরা শ্রীপুর থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ২:৩০ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।

মাগুরা শ্রীপুরে শ্রীপুর থানা পুলিশের উদ্যোগে আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার সকালে শ্রীপুর থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহাবুবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ কাজী আহসান হাবীব।

অন্যান্যদের মধ্যে উপস্হিত থেকে বক্তব্য  রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ  সভাপতি জনাব আবুল কালাম আজাদ,শ্রীপুর উপজেলা চেয়ারম্যান জনাব মাহামুদুল গণি শাহীন,শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান জনাব মসিয়ার রহমান,শ্রীপুর প্রেসক্লাব সভাপতি জনাব মুসাফির নজরুল,দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জনাব জাকির হোসেন কানন,শ্রীকোল ইউপি চেয়ারম্যান জনাব মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম,কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান জনাব লিয়াকত আলী বিশ্বাস সহ আরো অনেকে।

প্রধান অতিথি তাঁর বক্তবে বলেন,বাল্য বিবাহ প্রতিরোধে,মা-বাবার সচেতনতার সাথে সাথে ইমাম এবং পুরোহিতদের  ও বিশেষ ভূমিকা রাখতে হবে।আর মাদক  সেবক বা মাদক ব্যবসায়ীদের যেখানেই পাবেন আপনারা সচেতন  মহল  প্রশাসনের অবহিত করবেন বলে আমরা আশা করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ