মাগুরা শ্রীপুর উপজেলা যুবলীগের কর্মি বর্ধিত সভা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯, ৮:১২ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরা শ্রীপুর উপজেলা যুবলীগের কর্মি বর্ধিত সভা আজ (২০ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৩ টায় শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক জনাব ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আইসিটি বিশেষজ্ঞ  জনাব সোহেল রানা।

অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলে মাগুরা জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক জনাব সাকিব হাসান তুহিন,মাগুরা জেলা যুবলীগ সদস্য মীর মনিরুল ইসলাম লিটন,আরিফ হোসেন টোকন,বাকিবিল্লাহ সান্টু,রেজাউল ইসলাম,জিয়াউর রহমান,ইবনে হাসান মিঠুল প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মাগুরা জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক জনাব আলী আহম্মদ আহাদ।

অনুষ্ঠানে আগামি ২৪ সেপ্টেম্বর দ্বারিয়াপুর ইউনিয়ন,২৬ সেপ্টেম্বর সব্দালপুর,২৮ সেপ্টেম্বর নাকোল,৩০ সেপ্টেম্বর শ্রীপুর,২ অক্টোবর শ্রীকোল এবং ৪ অক্টোবরের গয়েশপুর ইউনিয়নের ইউনিয়ন কমিটি গঠন।এবং ইউনিয়ন কমিটি গঠনের পর খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী যুবলীগের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ