মাগুরা শ্রীপুরে হা ডু ডু খেলায় চ্যাম্পিয়ান শ্রীকোল এবং রানার্স আপ শ্রীপুর ইউনিয়ন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৮ অপরাহ্ন
ছবি প্রতিকী

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে আজ (২২ ডিসেম্বর) সোমবার বিকালে শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত মরহুম জননেতা আছাদুজ্জামান স্মৃতি স্বরণে শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হা ডু ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান। খেলায় শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগকে হারিয়ে শ্রীকোল ইউনিয়ন আওয়ামী যুবলীগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা জেলা প্রশাসক জনাব আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী যুবলীগ যুগ্ম-আহ্বায়ক আলী আহম্মেদ আহাদ,যুগ্ম-আহ্বায়ক সাকিব হাসান তুহিন,শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন,শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান,শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম এবং আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে মোটর সাইকেল রানার্সআপ দলকে এলইডি টেলিভিশন পুরস্কার দেয়া হয়

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ