মাগুরা   শ্রীপুরে “শিক্ষা ও চিকিৎসা সহায়তা ট্রাস্ট” গঠনের উদ্যোগ গ্রহণ 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২১ জুলাই, ২০১৯, ৯:০৮ অপরাহ্ন

আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা ।।
মাগুরা   শ্রীপুরে “শিক্ষা ও চিকিৎসা সহায়তা ট্রাস্ট” গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে  । যার মাধ্যমে প্রতিবছর গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং অসুস্থ গরীব রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন ।
ইতোমধ্যে এ বিষয়ে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। গঠনতন্ত্র প্রস্তুতের কাজ চলমান আছে। ট্রাস্টের ফান্ড প্রস্তুতের কাজ চলছে মর্মে বক্তারা বক্তব্য দিয়েছেন ।
 শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, কেউ যদি শ্রীপুর “শিক্ষা ও চিকিৎসা সহায়তা ট্রাস্টের” ফান্ড তৈরির জন্য আর্থিক সহায়তা দিয়ে অবদান রাখতে চান তাঁরা আমার সাথে যোগাযোগ করতে পারেন।এ বিষয়ে সকলে সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ