মহসিন মোল্যা, মাগুরা।।
হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আজ (৫ আগষ্ট) শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সারাদিন ব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করা হয়।মোটরসাইকেল শোভাযাত্রাটি শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
মোটরসাইকেল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটি নেতা জনাব পঙ্কজ কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন কমিটি মাগুরা জেলা সভাপতি জনাব পদ্যুত কুমার সিংহ,সাধারণ সম্পাদক জনাব বাসুদেব কুমার কুন্ডু,বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও আওয়ামীলীগ নেতা জনাব রাজেশ কুন্ডু গোপাল,সাধারণ সম্পাদক অধ্যক্ষ জনাব সূর্য কান্ত বিশ্বাস,পূজা উদযাপন কমিটি শ্রীপুর উপজেলা সভাপতি জনাব শিশির শিকদার,সাধারণ সম্পাদক মনোরঞ্জন কুমার বিশ্বাস প্রমূখ।
You must be logged in to post a comment.