মাগুরা শ্রীপুরে রাস্তা পাঁকা করণের দাবিতে মানববন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯, ৭:১৫ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

আজ (২১সেপ্টেম্বর) শনিবার দুপুরে মাগুরা শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের  চৌগাছি মধ্য পাড়া জামে মসজিদ থেকে গোয়ালদাহ গ্রামের বিজিন বিশ্বাসের বাড়ি পর্যন্ত ১.৬ কিলোমিটার কাঁচা রাস্তা পাঁকা করনের দাবিতে গোয়ালদা সার্বজনীন মন্দিরের  সামনে এলাকার সর্বস্তরের জনগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র/ছাত্রীরা মানববন্ধন করেছে।

মানব বন্ধণে বক্তব্য রাখেন দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব শিহাবুল ইসলাম শিহাব,গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস রঞ্জন দেব জ্যোতি,চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রো জোয়ার্দার,এস,এম, সোহাগ,শিক্ষার্থী ঐশিসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন,আমরা তৎকালীন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন কে লিখিত  জানিয়েছি।উনারা সরোজমিন পরিদর্শন করে আমাদেরকে আশ্বস্ত করলে ও এ পর্যন্ত কোনো  পদক্ষেপ গ্রহন করেন নাই।তাই আমরা বাধ্য হয়ে মানববন্দন করে সরকারের দৃষ্টি আকর্ষন করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ