মাগুরা শ্রীপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ১:১৬ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুরের আমতৈল মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জোয়ারদার লায়লা বেগম স্মৃতি শিক্ষা বৃত্তি ২০১৯ প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে আমতৈল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী (শলক)

বিশেষ অতিথি ছিলেন মহম্মদপুর আর এসকে এইচ মডেল সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোয়ারদার রুজিনা রোকশানা (লাবনী)

প্রধান অতিথি জোয়ারদার তাবেদুন নবী (শলক) শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরা এদেশের সম্পদ।তারা এদেশের ভবিষ্যত।সুশিক্ষার মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।ভালোভাবে লেখাপড়া করলে এর প্রতিদান অবশ্যই পাওয়া যায়।

তিনি আরো বলেন,সৃষ্টিকর্তা,বাবা-মা,শিক্ষকদের প্রতি শ্রদ্ধা সারা জীবন অটুট থাকতে হবে।মেধাবী ও ভালো মানুষ হওয়ার জন্য বইকে ভালোবেসে বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললে বই আরো নিজেকে টানে এবং আলোকিত মানুষ হতে সহায়তা করে।তারাই জিপিএ-৫ পায়।আর এসব মেধাবীরা পেয়ে থাকে বৃত্তিসহ কৃতিত্বের নানারকম স্বীকৃতি।বই মানুষকে আলোর পথ দেখায়।বই মানুষকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক এম.জামান মাহমুদ হাশেম , সহকারী শিক্ষক প্রশান্ত,অদতৈ জোয়ারদারসহ অনেকেই।

বিদ্যালয়ের ১০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রায় ২০ হাজার টাকা জোয়ারদার লায়লা বেগম স্মৃতি শিক্ষা বৃতি বিতরণ করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ