মাগুরা শ্রীপুরে মুজিব বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০, ৮:০৪ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শ্রীপুর উপজেলা সরকারি কলেজ চত্বরে আজ (২৭ জানুয়ারি) সোমবার জেলা তথ্য অফিসের আয়োজনে মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলক্ষ্যে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইয়াছিন কবীর।

বিশেষ অতিথি শ্রীপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আবুল কালাম আজাদ,শ্রীপুর সরকারী কলেজের অধ্যক্ষ জনাব নির্মল কুমার সাহা , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা তথ্য অফিসার জনাব মোঃ রেজাউল করিম।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব মুসাফির নজরুল, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু উত্তম অধিকারী, শিক্ষক,সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ