মহসিন মোল্যা,মাগুরা।।
আজ (২৪ সেপ্টেম্বর)মঙ্গলবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো উপজেলা পর্যায়ে মিনা দিবস।
সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও শিক্ষকরা যৌথভাবে বণার্ঢ্য র্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে আলোচন সভায় মিলিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার জনাব মোশাররফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াসিন কবীর।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মসিয়ার রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব শফিউল আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব তরিকুল ইসলাম,উপজেলা খাদ্য অফিসার জনাব তানজিলুর রহমান প্রমূখ।
শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।