মহসিন মোল্যা, মাগুরা।।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হল ৩০ তম মাদক নিয়ন্ত্রণ দিবস ও সমাজসেবা দিবসে র্যালি ও আলোচনা সভা।
সমাজসেবা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা সমাজসেবা অফিসার জানাব নাছিমা খাতুন পলি।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সুফিয়ান।শ্রীপুর উপজেলা চেয়ারম্যান জনাব মাহমুদুল গনি শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান,শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কাজী জালাল উদ্দীন,শ্রীপুর ইউপি চেয়ারম্যান জনাব মসিয়ার রহমান,ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন প্রমুখ।
You must be logged in to post a comment.