মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে আজ (২২ সেপ্টেম্বর) রবিবার সকালে শ্রীকোল ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা প্রদান করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান জনাব মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম,শ্রীকোল ইউনিয়ন সচিব জনাব মুক্তাদুর রহমান এবং শ্রীকোল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ আরো অনেকেই।
এ সময় শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান জনাব মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম জানান,ক্ষুধা,দারিদ্রমুক্ত ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন।এরই ধারাবাহিকতায় আজ শ্রীকোল ইউনিয়নে নতুন ও পুরাতন মিলে প্রায় ২০০ জনের মধ্যে বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে।