মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা শ্রীপুর উপজেলার মাগুরা-শ্রীপুর সড়কের খামারপাড়া গোরস্হান মোড় এলাকায় আজ (১৮ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের সময় বেপরোয়া সিমেন্ট বোঝাই ট্রাক (ফরহাদ কাজী ১০) শিশুর প্রান কেঁড়ে নিলো।নিহত শিশু ফরহাদ কাজী শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।জানা যায় নিহত শিশু ফরহাদ টুপিপাড়া আলোকিত প্রাইভেট স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,মাগুরা থেকে একটি বেপরোয়া গতির সিমেন্ট বোঝাই ট্রাক শ্রীপুরের দিকে যাচ্ছিল।এমন সময় ফরহাদ কাজী বাইসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিল।দ্রুত গতিতে আসা ট্রাক দেখে সে দাড়াতে গেলে ভ্যানের সাথে আঘাত লাগলে,ট্রাকের নিচে পড়ে ঘটনাস্হলেই তার মৃত্যু হয়।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান,ঘটনাস্হলে পুলিশ উপস্হিত হয়ে ঘাতক ট্রাককে আটক করেছে।শিশুটির লাশ এখন শ্রীপুর থানা হেফাজতে রয়েছে।