মাগুরা শ্রীপুরে প্রায় আড়াইলক্ষ টাকা মূল্যের ৩ টা গরু চুরি

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০, ৬:২৫ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শ্রীপুর উপজেলার সোনাতুন্দি গ্রাম থেকে (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে অসহায় কৃষক আনোয়ার হোসেন আঞ্জুর গোয়ালঘর থেকে ৫ টির মধ্যে ৩ টি গরু চুরি হয়েছে।যার আনুমানিক বাজার মূল্য আড়াইলক্ষ টাকা।

কৃষক আনোয়ার হোসেন আঞ্জু জানান,গতরাতে গোয়ালঘরে তালা দেওয়া ছিল,তালার কড়া ভেঙ্গে রাতে ৫ টা গরুর মধ্যে ৩ টা গরু চুরি হয়েছে।এর মধ্যে লাল রঙ্গের ১ টা গাভী এবং ২ টা এড়ে বাছুর চুরি হয়েছে।যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াইলক্ষ টাকা বলে তিনি জানান।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান,এ বিষয়ে শ্রীপুর থানায় কেউ কোন অভিযোগ করেনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ