মাগুরা শ্রীপুরে প্রচার-প্রচারনায় শেষ দিনে নিজেদের পছন্দের প্রতিকে ভোট চাইছেন প্রার্থীরা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২২ মার্চ, ২০১৯, ১০:৫২ পূর্বাহ্ন

 

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

আসন্ন ৫ম উপজেলা নির্বাচন ৩য় ধাপের ২২ মার্চ প্রচার-প্রচারনার শেষ দিন ভোট গ্রহন ২৪ মার্চ।উপজেলা নির্বাচনকে সামনে রেখে শ্রীপুর উপজেলার প্রার্থীরা সাধারন ভোটারদের নিকট নিজেদের পছন্দের প্রতিকে ভোট কামনা করছেন।

শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে পঙ্কজ কুমার সাহা,আনারস প্রতিকে মাহমুদুল গনি শাহিন,কাপপিরিচ প্রতিকে মাইডিয়ার খাইরুল আলম সহ ৩ প্রতিদ্বন্দিতা করছেন।

ভাইস চেয়ারম্যান হিসেবে জাতীয় পার্টির মুক্তার হোসেন বিশ্বাস,জাসদের মশাল প্রতিকে রুহুল আমিন,তালা প্রতিকে কাজী জালাল উদ্দিন,টিয়া পাখি প্রতিকে খাঁন তৈয়বুর রহমান,উড়োজাহাজ প্রতিকে শেখ আব্দুল মতিন,টিউবওয়েল প্রতিকে কুতুবুল আলম শাহিন,বই প্রতিকে জুয়েল আক্কাস সহ ৭ জন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে জাসদের মশাল প্রতিকে হালিমা খাতুন,কলস প্রতিকে মুক্তি রানী দে শিকদার,ফুটবল প্রতিকে নার্গিস সুলতানা,বৈদ্যুতিক পাখা প্রতিকে জোয়ার্দ্দার স্বর্নালি রিয়া,হাঁস প্রতিকে মাজেদা খাতুন সহ ৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ