মাগুরা প্রতিনিধি।।
মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার খড়িবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়,অসাবধানতাবশত আমীন (২) পানিতে পড়ে যায়।পরে তাকে খোঁজাখুঁজি শুরু করলে সকাল ১০ টায় বাড়ির সাথে একটি গর্তে জমে থাকা পানির মধ্য থেকে তার লাশ ভেসে উঠে।অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে বলে জানা যায়।নিহত আমীন শ্রীপুর উপজেলার খড়িবাড়িয়া গ্রামের পাঞ্জাব শেখের ছেলে ।
You must be logged in to post a comment.