মাগুরা শ্রীপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩ নভেম্বর, ২০১৯, ৬:১৭ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের দ্বারিয়াপুর ডিগ্রী কলেজের সামনে আজ (৩ নভেম্বর) বরিবার সকাল ১১ টার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় তারিকুল ইসলাম (৫০) নামে ১ ব্যাক্তি নিহত হয়েছে।নিহত তারিকুল ইসলাম দ্বারিয়াপুর গ্রামের মৃত বক্কার বিশ্বাসের মেঝ ছেলে এবং দ্বারিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেনের মেঝ ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীপুরে দ্বারিয়াপুর -ডিগ্রি কলেজের সামনে কাঠ ভর্তি ট্রাকের ধাক্কায় তারিকুল ইসলাম ঘটনাস্হলেই মারা যান।

শ্রীপুর থানা ভাতপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান,কাঠভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট -১৪-৯৮০৮) শ্রীপুরে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সামনের এলাকায় পৌঁছালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই তারিকুল মারা যান।ইতিমধ্যে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ